kobitamita's picture

নতুন কবিতাচক্র শুরু করেছ তো?

কবিতাচক্রে এখন আরো জায়গা, আরো অনেক ফিচার! তোমার নতুন চক্রটি শুরু করেছ তো? তোমার চক্রের কথা বা যে চক্রটি ভাল লেগেছে তার কথা জানাও এখানে বা কবিতামিতালি হইচই বা খেরো খাতায়। রিপোর্টাজ ছাড়াও চক্রে প্রকাশিতব্য লেখা সম্পর্কে আগাম সংবাদ বা প্রিভিউও জানাতে পার। কবিতাচক্র প্রথম পাতায় এখনি চলে এস অথবা কবিনাম অনুসারী পূর্ণ সূচী দেখে নাও তালিকা পাতায়

baul's picture

কবির অর্ন্তদৃষ্টি এবং ...

ভিন ভাষা থেকে যখন একটি কবিতা অনুবাদ করা হয়, তখন সঙ্গত কারণেই পাঠকের ইচ্ছে জাগে মূল ভাষার সাথে কবিতাটিকে মিলিয়ে দেখার। কারণ তাতে জানা এবং বোঝা যায় অনুদিত কবিতাটি কতোটা মৌলিকতা রক্ষা করতে পেরেছে ...
runa's picture

মেঘ সুলুকের ছাউনি

বাঁধা শব্দমালা ছড়িয়ে ছিটিয়ে ফেলে কবি সৌমিত্র সেনগুপ্ত বেঁধেছেন নতুন শব্দমালা, মরমী ঢঙে মরমিয়া শব্দের ছায়ায় নরমিয়া শব্দে আলতো হাত রেখেছেন। বাংলা শব্দভান্ডারের সীমানায় বাঁধা ছিল কিছু অতৃপ্তি। তাই অচিন পাখির ডানা ছুঁয়ে এক পা দু পা ...
aronno's picture

আতু - একটি ছোটগল্প

সকাল থেকেই রুপকের মনটা ভীষণ খারাপ! দু দু’বার ডাকার পরও ও খেতে যায়নি, শেষে মা জোর করে মুখে তুলে তুলে খাইয়েছে, অথচ ওর খেতে এতটুকু ইচ্ছে করছিলনা! মা কয়েকবার বলল- ‘‘কি হয়েছে আমার রুপক সোনার? বাবা বকেছে? রাগ হয়েছে বুঝি?’’ রুপক কোন উত্তর দেয়নি ...
haider's picture

কবিতা কেন লেখা ?

জীবনের সেই মধুময় ক্ষণগুলো অব্যক্ত সুখানুভূতির সংস্পর্শে খুঁজে পাওয়ার চেষ্টা করি শব্দের বিন্যাসে আবদ্ধ করে। সরল দুনিয়ার ভিন্ন মনগুলো প্রাত্যহিক জীবনের নানা মালিন্যের মধ্যেও হৃদয়ানুভূতির অনবদ্য প্রকাশের মধ্য দিয়ে সুন্দর হয়ে উঠতে পারে। বহু পাপ, পতন ও কদর্যতা সত্যেও সময়ের দাবিতে দিবালোকে মানুষও হয়ে উঠতে পারে মহিমামন্ডিত ...
prakrito's picture

একদিন আলাপনে

কবিতা লেখার প্রস্তুতি নিচ্ছিলাম।মোবাইল ফোন বেজে উঠলো।রিং-য়ের শব্দে ঘোর ঘোর ভাবটা কেটে গেল।তিথি ফোন করেছে।কোন উপায় নেই কল রিসিভ করতেই হবে! রিসিভ করলাম ...

runa's picture

ফ্রস্টেড গ্লাসের ওইপাশে

কবি আন্দালীবের প্রথম বই ‘ফ্রস্টেড গ্লাসের ওইপাশে’ কেমন লাগল? ভালো লাগল কিংবা ভালো লাগল না – এইভাবে সদর্থক বা নঞর্থক উত্তর দেওয়া কি সত্যিই যায়! আবার সমালোচনা করি তেমন পান্ডিত্যও নেই। তাই শুধু অনুভবে পিছু ফেরা। কবিতার পঙ্‌ক্তিতে পঙ্‌ক্তিতে ঘুরে ঘুরে কাঁচের অস্বচ্ছতার ভেতর দিয়ে জীবনকে ফিরে দেখা....
soumitra's picture

জলছাপ

আসলে চোখ আমার হলেও দৃষ্টিটা তোর। ঠিক গতানুগতিক নয়। যেখানে তোর নজর থামে আমি সেখান থেকেই শুরু করেছি চিরকাল। এভাবেই তুই ও আমি। একা নই। একটা সম্পূর্ণ স্থিরচিত্র ... সৌমিত্রর নতুন গদ্য পড়ুন এখানে বা খেরো খাতায়।
runa's picture

আলোর এই ঝরনাধারায় - ৪

আভিজাত্যের ঘুনপোকায় আক্রান্ত হয়ে যাদের পাঁজড়ে নেমেছে বটের ঝুরি তাদেরই বংশধর অমলেন্দু। হয়ত শেষ বংশধর। তারও কথা ছিল পূর্ববর্তী বংশধরদের মত মিথ্যে বংশমর্যাদার অহংকারে ন্যুব্জ হতে হতে অর্থহীন হতে হতে বিলীন হয়ে যাওয়া। কিন্তু তা হয়নি। কেন?... বিস্তারে পড়া যাক এই ধারাবাহিকের চার নম্বর কিস্তিতে...
soumitra's picture

আমার সময়েরা

মেয়েটি দেখেছে আমাকে। আঁকা থামিয়ে দেখছে ছবির চরিত্রটিকে ব্লু-জীনস্ আর লাল টি-শার্টে কেমন লাগতো। অনেকটা ক্লান্তি ছড়িয়ে হাসলো মেয়েটি - আপনি কী জে জে কলেজের? - না, কলকাতা... কবি সৌমিত্রর কলমে নবতম গল্প থেকে একটি চকিত স্ন্যাপশট। এই ছোটো গল্পটি পড়ুন এখানে বা সৌমিত্রর ব্লগ বা খেরো খাতায়...
পৃষ্ঠা ১>>